ফিজিতে ডেঙ্গু জ্বরের প্রকোপ বেড়েছে

আপডেট : ০১ মে ২০১৭, ১৩:৪৯
দেশে ডেঙ্গু জ্বর ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার ঘোষণা দিয়েছে ফিজির স্বাস্থ্য মন্ত্রণালয়। জানুয়ারি থেকে এপ্রিল মাসের মধ্যে দেশটির ৯১৩ জন এই রোগে আক্রান্ত হওয়ার পর দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় ও মেডিক্যাল সার্ভিস এ ঘোষণা দেয়।
 
সংক্রমণ রোগ সম্পর্কিত জাতীয় উপদেষ্টা মাইক কামা ওই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। 
 
সোমবার ফিজি ব্রডকাস্টিং কর্পোরেশনের ওয়েবসাইটে একথা বলা হয়েছে। এতে কামা জানান, এই রোগে আক্রান্ত ৯১৩ জনের মধ্যে ৮৫ জনের বেশি দেশটির পশ্চিম ও মধ্যাঞ্চলীয় এলাকার। সিনহুয়া।
 
ইত্তেফাক/সেতু