পিতার শোকে পুত্র কাতর

আপডেট : ০১ মে ২০১৭, ১৭:৩২
বৃহস্পতিবার ৭০ বছর বয়সে মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে যান বলিউডের খ্যাতিমান অভিনেতা বিনোদ খান্না। পিতা চলে যাওয়ার বেদনায় কাতর ছেলে রাহুল খান্না। প্রয়াত পিতাকে একদম ভুলতে পারছেন না তিনি। পুরোনো স্মৃতি রোমন্থন করেই সময় কাটছে এখন। 
 
সোমবার বিকেলে তিনি নিজের ভেরিফাইড টুইটারে একটি ছবি শেয়ার করেছেন যেখানে দেখা যায়, পিতা বিনোদ খান্না ও ভাই অক্ষয় খান্নাসহ তিনজনই সমুদ্র স্নান করছেন। তিনজনই বেশ উৎফুল্ল ছিল সেদিন।
 
 
রাহুল ক্যাপশন দেন, মনে হচ্ছে গতকালের ছবি
 
বিনোদ খান্না ১৪৬ টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। সর্বশেষ ২০১৫ সালে শাহরুখ খানের দিলওয়ালে ছবিতে তাকে দেখা গিয়েছিল।
 
বিনোদ খান্নার প্রথম স্ত্রীর সন্তান রাহুল ও অক্ষয় এবং দ্বিতীয় স্ত্রীর সন্তান সাক্ষী ও শ্রদ্ধা। হিন্দুস্তান টাইমস।
 
ইত্তেফাক/রেজা