নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের আইটি বিশেষজ্ঞ আশফাকুর রহমান অয়ন ওরফে আরিফ ওরফে অনিককে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম ইউনিট।
সোমবার গভীর রাতে রাজধানীর ভাটারা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ খবর নিশ্চিত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া এন্ড পাবলিক রিলেশন শাখার উপ-কমিশনার মাসুদুর রহমান।
