শুধু অভিনেত্রী হিসেবে না, প্রযোজক হিসেবেও ভারতীয় শোবিজ ইন্ডাস্ট্রিতে দক্ষতার প্রমাণ দেখাতে সক্ষম হয়েছে নায়িকা আনুশকা শর্মা। ‘এন এইচ টেন’, ‘ফিলাউরি’র পর এবার প্রযোজক হিসেবে তৃতীয় ছবি ‘পরী’ শুরু করতে চলেছেন তিনি। সোমবার জন্মদিনে সে খবরটি নিশ্চিত করলেন নায়িকা নিজেই।
এ ছবিতে রয়েছে বড় চমক। প্রসিত রায়ের পরিচালনায় দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়কে। আগামী জুন থেকে শুরু হবে এই ছবির শুটিং।
আনুশকা বলেন, আমরা সব সময় ভাল গল্পের দিকে ফোকাস করি। নতুন প্রতিভা, নতুন আইডিয়া নিয়ে কাজ করতে সব সময়েই ভাল লাগে। পরীর চিত্রনাট্য অসাধারণ। আর প্রসিতের উপর আমার পূর্ণ আস্থা রয়েছে।
ছবির অভিনেতা পরমব্রত বললেন, আমি পরীর স্ক্রিপ্ট পড়ে আপ্লুত। টিমও দারুণ। আনুশকা শর্মার সঙ্গে কাজ করতে পারাটা সত্যিই আনন্দের। অনেক সম্ভাবনা রয়েছে ছবিটির। শুটিং শুরু হওয়ার অপেক্ষা। ইন্ডিয়া ডটকম।
ইত্তেফাক/আনিসুর
