কলম্বিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ৮ জন নিহত

আপডেট : ০২ মে ২০১৭, ১২:৩৯
কলম্বিয়ার মধ্যাঞ্চলীয় পাহাড়ে সোমবার একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে আট জনের প্রাণহানি হয়েছে। বার্তা সংস্থা- এএফপি’র প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
 
এ ঘটনায় দেশটির প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল সান্তোস এ টুইট বার্তায় জানান, ‘বিমান বিধ্বস্তে নিহতদের প্রিয়জনদের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি।’ 
 
স্থানীয় গভর্নর জর্জ এমিলিও রে বলেন, বোগোটার পশ্চিমে ফাসাট্যাটিভ ও জিপাকনের মধ্যবর্তী এলাকায় দুর্ঘটনাটি ঘটে।  ১৪ জন ধারণক্ষমতাবাহী এক ইঞ্জিনবিশিষ্ট সেসনা ক্যারাভান বিমানটি এসময় রাজধানীর গুয়াইমারাল ঘাঁটি থেকে তোলেমাইদা যাচ্ছিল। এএফপি।
 
ইত্তেফাক/সেতু