দক্ষিণ কোরিয়ার একটি শিপইয়ার্ডে ক্রেন ধসে অন্তত ছয় জন নিহত হয়েছে। মঙ্গলবার দেশটির কর্তৃপক্ষ একথা জানিয়েছে।
দ. কোরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় বন্দর গিওজেতে এই দুর্ঘটনা ঘটে। এসময় শিপইয়ার্ডের দুটি ক্রেনের মধ্যে সংঘর্ষে প্রায় ৬০ মিটার ও ৩২ টন ওজনের একটি ক্রেনের অংশবিশেষ শ্রমিকদের উপরে পড়ে যায়।
স্যামসাং কোম্পানির এই কর্মীরা সেখানে ৫০ কোটি মার্কিন ডলার ব্যয়ে সমুদ্রের ওপর একটি মঞ্চ তৈরি করছে। ফ্রান্সের একটি বৃহৎ জ্বালানী কোম্পানির জন্য এই তেল উত্তোলনকারী মঞ্চটি তৈরি করা হচ্ছিলো।
এই ঘটনায় ছয় জন নিহত ও আরো ২৫ জন আহত হয়েছে বলে জানানো হয়েছে। এএফপি।
ইত্তেফাক/সেতু
