পুতিনের সঙ্গে আবারো কথা বলবেন ট্রাম্প

আপডেট : ০২ মে ২০১৭, ১৩:৫৯
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার টেলিফোনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলবেন। হোয়াইট হাউসের এক বিবৃতিতে একথা জানানো হয়েছে।
 
তবে তারা কি নিয়ে আলোচনা করবেন সে বিষয়ে কোন ধরনের ইঙ্গিত দেয়া হয়নি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর ইতোমধ্যে পুতিনের সঙ্গে দু’বার টেলিফোনে কথা বলেছেন ট্রাম্প।
 
কর্মকর্তারা জানান, গত ২৮ জানুয়ারি পুতিন অভিনন্দন জানিয়ে ট্রাম্পকে যে টেলিফোন করেন সেসময়ে উভয়ে ইসলামিক স্টেট গ্রুপ- আইএস জঙ্গি গোষ্ঠীকে কিভাবে দমন করা যায় সে বিষয়ে আলোচনা করেন।
 
সর্বশেষ গত ৩ এপ্রিল ডোনাল্ড ট্রাম্প সেন্ট পিটার্সবার্গ মেট্রো ট্রেনে ভয়াবহ বোমা হামলায় ১৫ জন নিহত হওয়ায় টেলিফোন করে রাশিয়ার প্রতি তার সমর্থন পুনর্ব্যক্ত করেন। এএফপি।
 
ইত্তেফাক/সেতু