আসছে ৮ মে রবীন্দ্র জন্মজয়ন্তী। এ উপলক্ষে ইমপ্রেস টেলিফিল্ম ‘মুক্তি দিতে যাচ্ছে মাহবুবা ইসলাম সুমী’র প্রথম নির্মাণ ‘তুমি রবে নিরবে’। রবীন্দ্রনাথের গল্প অবলম্বনে নির্মিত এর চিত্রনাট্যও করেছেন তিনি।
এ চলচ্চিত্রটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন ওপার বাংলার শিল্পী ভাস্বর চ্যাটার্জী ও অমৃতা চট্টোপাধ্যায় এবং এপার বাংলা থেকে অভিনয় করেছেন তানজিন তিশা ও ইরফান সাজ্জাদ প্রমুখ। ছবিটি বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।
কাহিনীতে দেখা যাবে, শশাঙ্ক এবং শর্মী বিবাহিত জীবন অনেক বছরের। শশাঙ্ক ইঞ্জিনিয়ার, তাদের কোন সন্তান নেই। শর্মীর ছোট বোন উর্মি পড়াশোনা করা মেয়ে। বাবা চান উর্মিকে লন্ডন থেকে পড়াশোনা করে ডাক্তার হোক। বাবার পছন্দের ছেলে নীরদ এর সাথে উর্মির বিয়ে ঠিক হয়।
উর্মির বিয়ের খবর শুনে শশাঙ্ক কষ্ট পায় কারণ শশাঙ্ক উর্মিকে ভালবাসে। শুরু হয় সম্পর্কের টানাপোড়ন। একসময় বড় বোন বুঝতে পাড়ে স্বামী উর্মিকে ভালবাসে, ত্রিভুজ প্রেমের গল্পটি এভাবেই এগিয়ে চলে পরিণতির দিকে। চলচ্চিত্রটি ঢাকাসহ একযুগে সারাদেশে মুক্তি পাবে একইদিন থেকে।
ইত্তেফাক/আনিসুর
