শেরপুরে আদালত বর্জন আইনজীবীদের

আপডেট : ০২ মে ২০১৭, ১৮:২৮
 
অসৌজন্যমূলক আচরণের অভিযোগে জেলা জজ আদালত অনির্দিষ্টকালের জন্য ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এক মাসের জন্য বর্জন ঘোষণা করেছে শেরপুর জেলা আইনজীবী সমিতি।
 
মঙ্গলবার দুপুরে শেরপুরে জেলা আইনজীবী সমিতি'র সাধারণ সম্পাদক এমকে মুরাদুজ্জামান এক লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে জানান, জেলা জজ কিরণ শংকর হালদারের স্বেচ্ছাচারিতা এবং সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুমিনুন্নেছা খানম জেলা আইনজীবী সমিতি'র সভাপতি একেএম মোসাদ্দেক ফেরদৌসী'র সঙ্গে অসৌজন্যমূলক আচরণের কারণে আইনজীবী সমিতি'র এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
 
জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম কে মুরাদুজ্জামান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। এ বিষয়ে জেলা জজ কিরণ শংকর হালদার মোবাইলে সাংবাদিকদের জানান যে, এ ব্যাপারে তিনি কোন অফিসিয়ালি কাগজ পাননি।
 
ইত্তেফাক/জামান