বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জাবি ছাত্রলীগের শ্রদ্ধা

আপডেট : ০২ মে ২০১৭, ১৮:৫৬
 
ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।
 
মঙ্গলবার বিকেলে নবগঠিত জাবি শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটির পক্ষ থেকে এ শ্রদ্ধাঞ্জলি জানানো হয়।
 
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন, সহ-সভাপতি মাহমুদুর রহমান জনি, রাজীব আহমেদ রাসেল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক এস এম আবু সুফিয়ান চঞ্চলসহ বিভিন্ন পদে দায়িত্ব প্রাপ্ত নতুন নেতৃবৃন্দ।
 
উল্লেখ্য, গত শুক্রবার রাতে জাবি শাখা ছাত্রলীগের ২১৪ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় ছাত্রলীগ।
 
ইত্তেফাক/জামান