শুক্র-শনিবার টেলিভিশন নাট্যকার সংঘের কর্মশালা

আপডেট : ০৩ মে ২০১৭, ১২:৩৮
 
ছোট পর্দার নাট্য রচয়িতাদের সংগঠন ‘টেলিভিশন নাট্যকার সংঘ’-এর উদ্যোগে দুইদিনব্যাপী এক কর্মশালার আয়োজন করা হয়েছে। আগামী ৫ মে শুক্রবার ও ৬ মে শনিবার রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে এই কর্মশালাটি অনুষ্ঠিত হবে।
 
কর্মশালায় প্রশিক্ষণ দেবেন সেলিনা হোসেন, মামুনুর রশীদ, আফজাল হোসেন, মাসুম রেজা, গিয়াস উদ্দিন সেলিম, শিহাব শাহিন ও বৃন্দাবন দাস। কর্মশালায় টেলিভিশন নাটক রচনার কলাকৌশল সম্পর্কে অংশগ্রহণকারীদের সঙ্গে প্রশিক্ষকরা অভিজ্ঞতা বিনিময় করবেন।
 
কর্মশালায় টেলিভিশন নাট্যকার সংঘের সদস্যরাই মূলত অংশগ্রহণ করবেন। কর্মশালা শেষে অংশগ্রহণকারীদেরকে সার্টিফিকেট প্রদান করা হবে বলে টেলিভিশন নাট্যকার সংঘ সূত্রে জানা গেছে।
 
ইত্তেফাক/আনিসুর