খোন্দকার দেলোয়ারের স্ত্রী লাইফ সাপোর্টে

আপডেট : ০৩ মে ২০১৭, ১২:৫২
 
বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের স্ত্রী সাহেরা হোসেনকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। ডায়াবেটিকসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় আক্রান্ত হয়ে তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
 
অবস্থার অবনতি ঘটলে তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান। পরিবারের সদস্যরা জানিয়েছেন, বাধ্যর্ক্যজনিত নানা জটিলতায় আক্রান্ত সাহেরা হোসেনের অবস্থা সংকটাপন্ন। তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
 
সাহেরা খাতুনের বয়স ৭৫ বছর। মায়ের পাশে ছেলে খোন্দকার আকবর হোসেন বাবুল, খোন্দকার আখতার হামিদ ডাবলু ও মেয়ে দেলোয়ারা হোসেন পান্না রয়েছেন। তারা মায়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
 
২০১১ সালে ১৬ মার্চ খোন্দকার দেলোয়ার হোসেন মারা যান। তার বয়স হয়েছিল ৭৮ বছর।

ইত্তেফাক/এএম।