কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে বৈশাখী টেলিভিশনের বিশেষ আয়োজন ‘সময় কাটুক গানে গানে’।
অনুষ্ঠানে গান গাইবেন খ্যাতিমান রবীন্দ্রসঙ্গীত শিল্পী সাদী মুহম্মদ ও অনিমা রায়। দর্শকরা ফোন কলে সরাসরি অনুষ্ঠানে যোগ দিতে পারবেন, অনুরোধ করতে পারবেন পছন্দের গানের।
এস আলী সোহেল, আব্দুল্লাহ আল মামুন এর প্রযোজনা ও শান্তা জাহানের উপস্থাপনায় অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হবে আগামী শুক্রবার রাত ১১টায়।
ইত্তেফাক/আনিসুর
