খালেদা জিয়ার টুইটার অ্যাকাউন্ট ‘ভেরিফায়েড’

আপডেট : ০৩ মে ২০১৭, ১৮:০৮
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার টুইটার অ্যাকাউন্ট ভেরিফায়েড হয়েছে।
 
মঙ্গলবার টুইটার কর্তৃপক্ষ বিএনপির চেয়ারপারসনের অ্যাকাউন্ট ভেরিফায়েড করে বলে বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং সূত্রে এই তথ্য জানা গেছে।
 
 
উল্লেখ্য, গত বছরের ১ সেপ্টেম্বর দলের প্রতিষ্ঠাবার্ষিকীর দিন খালেদা জিয়ার টুইটার অ্যাকাউন্ট ((BegumZiaBd) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছিল। সর্বশেষ মে দিবসের আগে ৩০ এপ্রিল মে দিবসের শুভেচ্ছা জানিয়ে তিনি টুইটারে পোস্ট করেছেন।
 
ইত্তেফাক/রেজা