৯০ এর দশকেএ তাঁকে ডানা কাটা পরির মতোই লাগত, বললে ভুল হবে না। তারপর বহুদিন হলো তাকে আর দেখা যাচ্ছিল না। ক্যান্সার আক্রান্ত হওয়ার পর সবকিছু থেকে নিজেকে অনেকদিন দূরে রেখেছিলেন মণীষা কৈরালা। বহুদিন পরে ফের দেখা যাচ্ছে মণীষাকে।
সম্প্রতি, ইন্টারনেটে ঘোরাফেরা করছে একটি ভিডিও। তাতে, একসময় পুরুষের হৃদয়ে ঝড় তোলা সেই মণীষার এই চেহারা দেখে অনেকেই হয়তো অবাক হবেন। তবে চিন্তার কোনো কারণ নেই। এখন মণীষা পুরোপুরি সুস্থ। তাহলে এমন চেহারা হবার কারণ কী? মণীষা নিজেও তার টুইটারে একটি ভিডিও শেয়ার করেন।
— Manisha Koirala (@mkoirala) May 1, 2017
আসলে 'দিল সে' নায়িকার এই বৃদ্ধা লুক তার আসন্ন সিনেমা 'ডিয়ার মায়া'তে দেখা যাবে মণীষাকে। যেটি অভিনেতা সঞ্জয় দত্তর জীবনী অবলম্বনে তৈরি হচ্ছে। যেখানে সঞ্জয় দত্তর ভূমিকায় অভিনয় করছেন রণবীর কাপুর। আর ৪৬ বছর বয়সী মণীষা অভিনয় করছেন সঞ্জয়ের মা নার্গিসের ভূমিকায়।
এ বিষয়ে মণীষা জানিয়েছেন, 'ডিয়ার মায়া'র চিত্রনাট্য তার ভীষণ পছন্দ হয়েছে। তবে এটা তার সেকেন্ড ইনিংস নয়। তিনি এই ফিল্মি দুনিয়ার মধ্যেই আছেন। তবে বছরে একটা বেশি সিনেমা তিনি করবেন না বলেও জানিয়েছেন।

তিনি আরো জনান, পাঁচ বছর হল ক্যন্সারমুক্ত জীবন যাপন করছি। স্রষ্টা সত্যিই আমার প্রতি অনেক দয়ালু। পরিবার, ডাক্তার, গুরু সবার দারুণ সমন্বয়ের ফলেই এই অসম্ভব কাজ সম্ভব হয়েছে। ডিয়ার মায়া সিনেমাটির ট্রেলার ৪ মে প্রকাশ করা হবে। ইন্ডিয়ান এক্সপ্রেস।
ইত্তেফাক/রেজা
