‘সৌন্দর্য দিয়ে নয়, অভিনয়েও অসাধারণত্ব দেখাতে চাই’: এমা ওয়াটসন

আপডেট : ০৪ মে ২০১৭, ০৯:৩৮
 
বিশ্বব্যাপী সাড়া জাগানো সিনেমা ‘বিউটি অ্যান্ড দ্য বিস্ট’তে অপরূপা এক তরুণীরূপে সেজেছিলেন হলিউডের জনপ্রিয় অভিনেত্রী এমা ওয়াসন। সেই রেশ না কাটতেই আবার দেখা গেল ‘দ্য সার্কেল’ ছবিতে। হ্যারি পটার সিরিজের ছবিগুলোতে অভিনয়ের সুবাদে খ্যাতি ও জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গেছেন এমা বহু আগেই।
 
এমার পরিচিতি ‘হারমিওনি’ হিসেবে। হ্যারি পটার সিরিজের এই জনপ্রিয় চরিত্রটিকে পর্দায় জীবন্ত করে তুলেছেন তিনি বারবার। ২৭ বছর বয়সী এমা ওয়াটসন শুধু হ্যারি পটার সিরিজের নায়িকা নন, অন্য যেকোনো সিনেমায় নিজের যোগ্যতা প্রমাণ করতে পারেন। ‘বিউটি অ্যান্ড দ্য বিস্ট’, এরপর ‘দ্য সার্কেল’ ছবিতে এটা দেখেছেন সবাই।
 
টেক থ্রিলার ধাঁচের এ ছবিতে তাকে একজন আধুনিক প্রযুক্তিজ্ঞানসম্পন্ন এক চৌকষ তরুণীরূপে দেখা গেছে। এ ছবিতে টম হাঙ্কের মতো সিনিয়র ডাকসাইটে অভিনেতার সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করতে হয়েছে তাকে। নিজের সক্ষমতা প্রমাণ করতে পেরে অভিনেত্রী মহাখুশি।
 
এমা বলেন, ‘আমি আগামীতেও এমন সুযোগ পেলে আরও বড় চমক দেখাব। স্রেফ সৌন্দর্য দিয়ে নয়, অভিনয়েও আমি নিজের অসাধারণত্ব দেখাতে চাই।’
 
ইত্তেফাক/আনিসুর