ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় রাজ্য নুসা তেঙ্গারার এক পার্কে কমোডো ড্রাগনের আক্রমণের শিকার হয়েছেন এক পর্যটক। পার্ক রেঞ্জার্সরা জানিয়েছেন, গত পাঁচ বছরের মধ্যে এই প্রথম এমন ঘটনা ঘটলো।
কমোডো ড্রাগন বিশ্বের বৃহত্তম গিরগিটি এবং ক্ষেপে গেলে মারাত্মক কামড় দেয়ার অভ্যাস আছে এর। ইন্দোনেশীয় দীপপুঞ্জে ছোট ছোট দলে ভাগ হয়ে এদের বসবাস করতে দেখা যায়।
সিঙ্গাপুরের নাগরিক আক্রান্ত ব্যক্তির নাম লন লি এলি। ঘটনার সময় ৫০ বছর বয়সী ওই পর্যটক ছবি তোলার জন্যে প্রাণীটির খুব কাছে চলে গিয়েছিলেন বলে জানা গেছে। এর পরপরই ক্ষেপে গিয়ে তার বাম পায়ে মারাত্মক কামড় বসিয়ে দিয়েছে সেখানে থাকা একটি কমোডো ড্রাগন।
IMG0
কমোডো ন্যাশনাল পার্ক প্রধান সুদিয়োনো জাকার্তা পোস্টকে জানিয়েছেন, ‘কমোডো ড্রাগনেরা খাওয়ার সময় কেনো ধরণের বিরক্তি পছন্দ করে না, খুব কাছে চলে গিয়ে ওই পর্যটক তার ভুলের জন্যই এমন ঘটনার শিকার হয়েছেন।’ বিবিসি।
ইত্তেফাক/সেতু
