বলিউডের আলোচিত নাম স্বামী ওম। বিতর্ক ছেড়ে যেন দূরে থাকতে পারেন না ব্যক্তি। অনেক প্রযোজক, পরিচালকরাই তাকে শোতে নিতে ঠিক ভরসা পান না। সালমান খানের সঙ্গে তার সম্পর্ক রীতিমতো ‘সাপে-নেউলে’। ‘বিগ বস ১০’ খ্যাত বিতর্কিত স্বামী ওম।
সম্প্রতি চুল ও দাড়ি কেটে ভোল বদলে চমকে দিয়েছেন সকলকে। ‘বিগ বস’ অনুষ্ঠানে নিয়মিত ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন স্বঘোষিত এ ধর্মগুরু। সেই শো’র এক প্রতিযোগী বাণীর সঙ্গে মাত্রাছাড়া অশালীন আচরণ করেন। শেষমেশ তাঁকে ‘বিগ বস ১০’ থেকে বের করে দেওয়া হয়।
তবে শো’র বাইরে বেরিয়েও বিতর্ক ছেড়ে থাকতে পারেননি। সালমান খানকে নিয়ে তার আপত্তিকর মন্তব্য, শাহরুখ, আমির, সাইফকে অপহরণের হুমকি, নানা রকম আপত্তিকর মন্তব্য করে সমালোচিত হন ওম। সবশেষ সালমানের এইডস আছে আপত্তিকর মন্তব্য করে ফেঁসে যান তিনি।
IMG0
‘নাচ বালিয়ে’তে ঢোকার জন্যই কি চুল-দাড়ি কেটে ফেললেন তিনি! প্রযোজকদের ফোন করে তাকে সেই শো-তে তাকে নেওয়ার জন্য অনুরোধ করেছেন। শেষমেশ উপায় না নিজের চুল-দাড়িই ছেঁটে ফেলেছেন।
এদিকে সম্প্রতি তার আরো একটি ভিডিও ইউটিউকে প্রকাশিত হয়েছে। ‘স্বামী ওম মুভি’ শিরোনামে যেখানে এক নারী প্রায় অর্ধনগ্ন অবস্থার স্বামী ওমের সামনে অশ্লীল নৃত্য করছে, আর তিনি যেন ধ্যানে বসে তা উপভোগ করছেন। ভিডিওটি ভাইরাল হয়েছে।
ইত্তেফাক/আনিসুর
