বলিউড তারকা সালমান খান অভিনীত 'টিউবলাইট' ছবির টিজার প্রকাশ হচ্ছে আজ। সিনেমাটি নির্মাণ করছেন কবির খান। সিনেমাটির টিজার প্রকাশের খবর নিয়ে গেল এক সপ্তাহ ধরে সালমানকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ব্যস্ত দেখা গেছে। প্রতিদিনি জানিয়েছেন আপডেট।
তারই অংশ হিসেবে মঙ্গলবার সালমানের সব সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন। ছবিতে সালমানের সঙ্গে রয়েছেন তার প্রিয় ছোট ভাই সোহেল খান। এ যেন সোনায়-সোহাগা, এক ভাইয়ের মুঠোয় আরেক ভাইয়ের হাত, ভ্রাতৃত্বের ভালবাসায় আর কী লাগে!
ছবিতে দেখা যায়, সালমান ও সোহেল দুই ভাই বাসের ছাদে হাত প্রসারিত করে আহবান জানাচ্ছেন। দুজনের গায়ে শীতের সোয়েটার, সালমান পরেছেন লাল, আর সোহেলের গায়ে নীল রঙের।
ছবির ক্যাপশনে সালমান লিখেছেন, দুই ভাই আসছি, মাত্র দুদিন বাকি।’ হ্যাশট্যাগে উল্লেখ করাই রয়েছে টিউবলাইট টিজার আসছে দুদিন পরে।
অভিনেতা সালমান খানের সঙ্গে তৃতীয় ছবির কাজ করলেন কবির খান। এর আগে তার পরিচালিত 'বজরঙ্গি ভাইজান' ও 'এক থা টাইগার' বলিউডের সীমানা ছাড়িয়ে গোটা বিশ্বের ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।
‘টিউবলাইট’ এ সালমান ছাড়া আরো অভিনয় করছেন চিনা অভিনেতা জু-জু, সোহেল খান, সাহিল মেহতা ও প্রয়াত ওম পুরি। একটি বিশেষ দৃশ্যে অভিনয় করছেন কিং খান শাহরুখও।
Do bhai aa rahe hain... BUS do din mein! #2DaysForTubelightTeaser @TubelightKiEid @amarbutala @kabirkhankk @SKFilmsOfficial pic.twitter.com/xMFjyHhWF0
— Salman Khan (@BeingSalmanKhan) ২ মে, ২০১৭
ইত্তেফাক/আনিসুর
