ব্রিটিশ রাজ পরিবারের বাসভবন ‘বাকিংহাম প্যালেসে’ এক জরুরি বৈঠক আহ্বান করা হয়েছে। এতে সকল রাজ পরিবার কর্মীদের উপস্থিত থাকতে বলা হয়েছে বলে জানিয়েছেন জ্যেষ্ঠ কর্মী লর্ড চেম্বারলেইন্স। তবে এটি ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ বা প্রিন্স ফিলিপের স্বাস্থ্য নিয়ে নয় বলে জানানো হয়েছে।
লর্ড চেম্বারলেইন্স বলেছেন, এই ধরণের সভা খুবই স্বাভাবিক। প্রতি বছরেই অন্তত একবার করে এমন রাজকীয় সভা ডাকা হয়ে থাকে।
তবে হঠাৎ করে রাজ পরিবারের এমন বৈঠক ডাকায় অনেকে উদ্বেগ প্রকাশ করেন বলে জানা গেছে। তবে বিবিসির রাজকীয় সংবাদদাতা পিটার হান্ট জানিয়েছেন, এটি ৯১ বছর বয়সী রানী দ্বিতীয় এলিজাবেথ বা ডিউক অব এডিনবরা’র স্বাস্থ্য সম্পর্কিত নয়।
IMG0
তবে বৃহস্পতিবার সকালের এ সভাটি সম্পর্কে বিশেষ কিছু জানাতে চাননি ব্রিটিশ রাজ পরিবারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তবে সেখানে রানী এবং প্রিন্স ফিলিপের উপস্থিত না থাকার বিষয়টি নিশ্চিত করেছেন তারা।
IMG1
তারা জানিয়েছেন, দেশটির সাধারণ নির্বাচনকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে সংসদ ভেঙ্গে দেয়ার বিষয়ে বাকিংহাম প্যালেসে রানীর সঙ্গে সাক্ষাত করবেন প্রধানমন্ত্রী থেরেসা মে। এছাড়া আরো জানানো হয়েছে, ওই একই সময়ে লর্ডস ক্রিকেট গ্রাউন্ডের নতুন একটি স্ট্যান্ড উদ্বোধনে গিয়েছেন প্রিন্স ফিলিপ। বিবিসি ও সিএনএন।
ইত্তেফাক/সেতু
