রিপাবলিকান স্বাস্থ্যনীতি কংগ্রেসের সমর্থন পাওয়ার পর ওবামা কেয়ারকে মৃত ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই দফায় ব্যর্থ চেষ্টার পর বৃহস্পতিবার কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টিটিভসে ২১৭-২১৩ ভোটে বিলটি পাস হয়।
নতুন এই বিলের মাধ্যমে বারাক ওবামার স্বাস্থ্যনীতি ‘ওবামাকেয়ার’-এর বড় অংশকেই বাতিল করে দেয়া হয়েছে। ওবামাকেয়ারের বাতিল হওয়া অংশ রিপাবলিকানদের প্রণীত স্বাস্থ্যবিমা পরিকল্পনা দিয়ে প্রতিস্থাপন করা হয়েছে।
বিলটি পাসের পর এক টুইটার বার্তায় হিলারি ক্লিনটন বলেছেন, লাখ লাখ পরিবার তাদের এই সিদ্ধান্তের ফলে ক্ষতিগ্রস্ত হবে।
ইত্তেফাক/এএম।
