জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩য় বর্ষ অনার্স পরীক্ষা শুরু শনিবার

আপডেট : ০৫ মে ২০১৭, ১৭:৩১
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ২০১৬ সালের তৃতীয় বর্ষ অনার্র্র্স (শুধুমাত্র নিয়মিত) পরীক্ষা শনিবার থেকে শুরু হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এতথ্য জানানো হয়।
 
সারাদেশের ৫৭১টি কলেজের ২০০টি কেন্দ্রে সর্বমোট ১ লাখ ৩৭ হাজার ৮২২ জন পরীক্ষার্থী ৩০টি বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করবে। 
 
এ পরীক্ষা শনিবার ৬ মে থেকে শুরু হয়ে আগামী ২৫ মে ২০১৭ পর্যন্ত প্রতিদিন দুপুর ২টা থেকে এবং পবিত্র রমজান মাসে অর্থাৎ ২৯ মে থেকে পরবর্তী পরীক্ষাসমূহ প্রতিদিন সকাল ৯টা থেকে শুরু হবে। এ পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। বাসস।