স্বাধীনতা বিরোধীরা এ দেশ নিয়ে ভাবে না : শিল্পমন্ত্রী

আপডেট : ০৫ মে ২০১৭, ১৯:৫৪
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, বিএনপি-জামায়াত জোট যারা বিগত দিনে ক্ষমতায় ছিল তারা দেশের কথা ভাবেনি, দেশ নিয়ে চিন্তাও করেনি। দেশটি কেন স্বাধীন হলো, কী ভাবে হলো তার সাথে তাদের সম্পৃক্ততা ছিল কি-না এ নিয়ে তাদের কোন যুক্তিসঙ্গত বক্তব্য নেই। বরং যারা এ দেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের বিরোধিতা, মানুষ হত্যা ও নারীর সম্ভ্রম নষ্ঠ করেছিল তাদের সাথে তারা জোট করে সরকার গঠন করেছিল। 
 
শিল্পমন্ত্রী ঝালকাঠির জেলার নলছিটি উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা তথ্য অফিসের উদ্যোগে সরকারের সাফল্য, অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ক এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। 
 
আমু আরো বলেন, সেই বিরোধী শক্তি কখনো এদেশের উন্নয়ন প্রত্যাশা করতে পারে না। কারণ সেই রাজনৈতিক জোট কখনো চায় না পাকিস্তানের চেয়ে এ দেশ উন্নত হোক।
 
নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সিনিয়র সহ-সভাপতি মো. সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মো. ইউনুস লস্কর, জেলা তথ্য কর্মকর্তা রিয়াদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।