আল-শাবাবের হাতে মার্কিন সৈন্য নিহত

আপডেট : ০৫ মে ২০১৭, ২১:৪৯
 
সোমালিয়ায় জঙ্গিগোষ্ঠী আল-শাবাবের বিরুদ্ধে অভিযান পরিচালনার সময় এক মার্কিন সৈন্য নিহত হয়েছেন। শুক্রবার বিবিসি এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে।
 
বৃহস্পতিবারের এই ঘটনায় আরও দুই মার্কিনী আহত হয়েছেন। অভিযানটি পরিচালিত হয় দেশটির রাজধানী মোগাদিসু থেকে ৬৪ কিলোমিটার দূরের বারি শহরে।
 
মার্কিন সামরিক বাহিনী বলছে, সোমালীয় সেনাবাহিনীর সঙ্গে আমেরিকার সৈন্যরা সেখানে 'পরামর্শদাতা এবং সাহায্যকারী' হিসেবে অবস্থান করছে।
 
ইত্তেফাক/জামান