‘বিএনপি ক্ষমতায় এলে পানির হিস্যা আদায় করবে’

আপডেট : ০৫ মে ২০১৭, ২২:২৯
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, নদীর পানি আমাদের জীবন-মরণ সমস্যা, এই পানির আমাদের দিতে হবে। আগামীতে বিএনপি ক্ষমতায় এলে নদীর পানির হিস্যা আদায় করা হবে। 
 
শুক্রবার সন্ধ্যায় জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে জেলা বিএনপি আয়োজিত যৌথ প্রতিনিধি সভায় প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন। 
 
মওদুদ আহমদ বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করে বলেন, খুন, গুম ও বিচারবহির্ভুত হত্যা এখন নিত্যদিনের ঘটনা। মেয়েকে অপমান করা হয়েছে, তার বিচারের জন্য দারে দারে ঘুরে না পেয়ে শেষ পর্যন্ত বাবা-মেয়ে এক সঙ্গে ট্রেনের নিচে আত্মহত্যা করেছে। এ ঘটনা আমাদের দেশে এবং সরকারের জন্য বড় অপবাদ। 
 
সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার। জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমানের পরিচালনায় এ সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক, জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম প্রমুখ।
 
 
ইত্তেফাক/ইউবি