আগামী রমজানের আগেই বিএনপির পুনর্গঠন করার নির্দেশ খালেদা জিয়ার

আপডেট : ০৬ মে ২০১৭, ১৪:২০
 
আগামী রমজানের আগেই বিএনপির পুনর্গঠন সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। 
 
বিএনপির পুনর্গঠনের পর আন্দোলনের প্রস্তুতি নিতে বলেছেন তিনি।
 
বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান জানান, বেগম জিয়া এ নির্দেশ  দায়িত্বপ্রাপ্ত নেতাদের লিখিত ও মৌখিকভাবে জানিয়ে দিয়েছেন। 
 
জানা গেছে, চেয়ারপারসনের নির্দেশনা পেয়ে দ্রুত কাজ করছেন দায়িত্বপ্রাপ্তরা। দলের ৭৫ টি সাংগঠনিক জেলার মধ্যে এখনো ২৫ থেকে ৩০টি কমিটি বাকি রয়েছে। 
 
ইত্তেফাক/কেকে