ভেনিজুয়েলার রাজধানী কারাকাসের কাছে বিরোধীদের বিক্ষোভের সময় ২০ বছর বয়সী এক যুবক প্রাণ হারিয়েছে। এ নিয়ে বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৭ জনে।
প্রসিকিউটর-জেনারেল অফিসের এক বিবৃতিতে জানানো হয়, গত বৃহস্পতিবার উত্তরাঞ্চলীয় ক্যারাবোবো রাজ্যের সান ডিয়েগোতে বিক্ষোভের সময় হেকডার লুগো গুলিবিদ্ধ হয়। তাৎক্ষণিকভাবে আহত লুগোকে ভেলি মেডিকেল সেন্টারে নেওয়ার পর তিনি মারা যান।
উল্লেখ্য, ভেনিজুয়েলায় এপ্রিলের প্রথমদিক থেকে সরকারি বিরোধী বিক্ষোভ চলছে। বিবিসি।
ইত্তেফাক/সাব্বির
