ভারতে খেলাপি ঋণ ঠেকাতে নতুন অধ্যাদেশ

আপডেট : ০৬ মে ২০১৭, ১৭:৩৯
ভারতে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর বিশাল অংকের খেলাপি ঋণ মোকাবেলায় নতুন অধ্যাদেশ জারি করা হয়েছে। রাষ্ট্রপতি প্রণব মুখার্জি শুক্রবার এই অধ্যাদেশে স্বাক্ষর করেন। 
 
এর ফলে কেন্দ্রীয় সরকার ভারতের রিজার্ভ ব্যাংককে এমন ক্ষমতা দেবে, যাতে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো এই সমস্যার মোকাবেলা করতে পারে বুধবার ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা অধ্যাদেশ জারির সিদ্ধান্তটি অনুমোদন করে রাষ্ট্রপতির কাছে পাঠায়। অর্থমন্ত্রী অরুণ জেটলি গতকাল বলেন, যারা ব্যাংক থেকে ঋণ নিয়ে পরিশোধ করছে না, তাদের দেউলিয়া ঘোষণা করার ক্ষমতা ব্যাংককে দেওয়া হবে। রিজার্ভ ব্যাংক (কেন্দ্রীয় ব্যাংক) এই ক্ষমতা দেবে।
 
এই অধ্যাদেশ জারির ফলে ঋণগ্রহীতার যাবতীয় সম্পত্তি অধিগ্রহণ করা সহজতর হবে। অর্থ মন্ত্রণালয় সূত্র জানায়, এর আগেও ব্যাংকগুলোর ঋণ উদ্ধার ও ঋণ কাঠামোর পুনর্গঠনের ক্ষমতা ছিল। তবে বিভিন্ন কারণে ব্যাংকগুলো সেই ক্ষমতার প্রয়োগে দ্বিধাগ্রস্ত ছিল। এএফপি। 
 
ইত্তেফাক/সাব্বির