দেশের ১০ জন কৃতী নারীকে ‘অনন্যা শীর্ষ ১০’ সম্মাননা প্রদান করা হয়েছে। শনিবার রাজধানীর কৃষিবিদ ইনিস্টিটিউট বাংলাদেশ মিলনায়তনে কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
পাক্ষিক অনন্যা সম্পাদক ও প্রকাশক তাসমিমা হোসেন অনুষ্ঠান সঞ্চালনা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য কাজী রোজী এবং অধ্যাপক ড. রওনক জাহান।
IMG0
অনন্যা শীর্ষ দশে এবার যারা সম্মাননা পেয়েছেন, তারা হলেন- অধ্যাপক ড. পারভীন হাসান (শিক্ষা), ডা. সেলিনা হায়াত আইভী (রাজনীতি), ড. জেবা ইসলাম সিরাজ (বিজ্ঞান গবেষণা), সাবেরী আলম মোতাহের (অভিনয়), নিশা রানী মালাকার (শোলাশিল্প), আশরাফুন নাহার মিষ্টি প্রতিবন্ধী (অধিকারকর্মী), বাসন্তী মুরমু (আদিবাসী অধিকার কর্মী) , সুরমা জাহিদ (মুক্তিযুদ্ধ-গবেষণা), সাবিনা খাতুন (খেলাধূলায়) এবং তাসমিনা আক্তার (অদম্য সাহসী) ।
নিজ নিজ ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি হিসেবে ১০ জন কৃতী নারীকে ১৯৯৩ সাল থেকে অনন্যা শীর্ষদশ সম্মাননা দেয়া হচ্ছে। এ পর্যন্ত ২৩০ জন নারীকে এ সম্মাননা দেয়া হয়েছে। বাসস
ইত্তেফাক/ইউবি
