রায়পুরায় সড়কের মরা গাছ পথচারীদের মরণ ফাঁদ

আপডেট : ০৭ মে ২০১৭, ০০:০০

নরসিংদীর রায়পুরা-বারৈচা প্রধান সড়কের বোয়ালমালমারা নামক এলাকায় রাস্তার দু’পাশে অর্ধশতাধিক উঁচু বিভিন্ন প্রজাতির গাছ মরে শুকিয়ে দাঁড়িয়ে রয়েছে। যা সামান্য বাতাস ও ঝড় হলেই গাছের ডালপালা ভেঙ্গে পড়ে আহত হচ্ছে পথচারীরা।

বিশেষ করে রাতের আঁধারে এটি মরণ ফাঁদে পরিণত হয়েছে। একই অবস্থা রায়পুরা-মরজাল প্রধান সড়কের সাহেবনগর এলাকায়ও। তবে এখানে মরা শুকনো গাছ না থাকলেও রাস্তার দু’পাশের কয়েকটি বড় গাছ হেলে পড়ে রাস্তার অধিকাংশ দখল করে রেখেছে। ফলে এ সড়কে চলাচলে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন পথচারী ও যানবাহন চালকরা।

বিষয়টি মৌখিকভাবে একাধিকবার অবহিত করা হলেও এ নিয়ে স্থানীয় প্রশাসনের কোনো মাথা ব্যথা নেই।

আলকাছ মিয়া নামে এক পথচারী জানান, গত কয়েকদিন আগেও সন্ধ্যার পর চলন্ত অটোবাইকের ওপর শুকনো গাছ ভেঙ্গে পড়ে ৩-৪জন আহত হয়। এরকম ঘটনা প্রায়ই ঘটছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ বলেন, শুকনো গাছগুলোর কথা শুনেছি। সরেজমিনে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

ইত্তেফাক/নূহু