দিনটি ছিল জায়েদ খানের

আপডেট : ০৭ মে ২০১৭, ০৯:৪৩
 
দিনভর শিল্পী সমিতির নির্বাচন নিয়ে নানা আলোচনায় বারবার ফিরে আসছিল সাধারণ সম্পাদক পদপ্রার্থী জায়েদ খান প্রসঙ্গ। কারণ তার প্যানেলের মূল কারিগর ও পরিকল্পনা জায়েদের নিজেরই ছিল।
 
এমনকি ‘নীতিগতভাবে আমরা এক’-এই স্লোগানটি নিয়ে গত প্রায় ৬ মাসেরও বেশি অক্লান্ত পরিশ্রম করেন এই চিত্রনায়ক। ফলাফলও পেলেন ততোখানি আনন্দের।
 
তাই ভোট গণনার এক পর্যায়ে মাঝরাতের দিকে যখন কানাঘুষা হয় যে, অন্য যে যাই হোক না কেন, জায়েদ খান সাধারণ সম্পাদক পদে এগিয়ে আছেন। তখন অন্য প্যানেলের অনেকে, জুনিয়র-সিনিয়র তারকারাও জায়েদকে কাছে ডেকে নানা খোশ গল্পে মেতে উঠতে দেখা গেল।
 
নেতৃত্বের অন্যরকম স্বাদ যেন ফলাফলের আগেই পেতে থাকলেন। তবে বেশ ক’জন বিনোদন সাংবাদিকের ফোন ধরলেন না। এটিও নেতাসুলভ আচরণের অংশ কি-না জানা গেল না! অভিনন্দন জায়েদ খান।
 
ইত্তেফাক/আনিসুর