কপিল শর্মার জনপ্রিয়তা এখন ‘কপিল শঙ্কা’

আপডেট : ০৭ মে ২০১৭, ১০:০৫
 
টিআরপি-র হিসেব আগেই অশনি সংকেত দিয়েছিল। এবার সামাজিক যোগাযোগ মাধ্যমও মুখ ফিরিয়ে নিচ্ছে কপিল শর্মা থেকে। তেমনটাই এসেছে সাম্প্রতিক ফলাফল।
 
সুনীল গ্রোভারের সঙ্গে কপিল শর্মার প্রকাশ্য বিবাদ, এখনও দর্শকদের স্মৃতিতে জ্বলছে। সুনীল গ্রোভার ‘দ্য কপিল শর্মা শো’ ছেড়ে বেরিয়ে গিয়েছেন। একরকম ভাবে শো ছেড়েছেন আলি আসগর, চন্দন প্রভাকরের মতো কমেডিয়ানও। সেই ঝামেলার পর থেকেই দর্শকদের একটা বড় অংশ ব্যক্তি কপিলের আচরণের কারণে মুখ ফিরিয়ে নিয়েছেন।
 
গতকয়েক মাসের জনপ্রিয় এই টিভি শো টিআরপির মার্কশিটে প্রথম পাঁচের মধ্যেই ঘোরাফেরা করত। সুনীল শো থেকে বেরিয়ে যাওয়ার পরই টিআরপি রেটিংয়ে প্রথম ১০ টি হিন্দি শো-এর তালিকা বেরিয়ে গিয়েছিল এই শো। এপ্রিলের শেষ সপ্তাহে হিসেব অনুযায়ী, তালিকার ২০ নম্বরে ছিল এই শো। যেখানে প্রথমে উঠে আসে তুলনায় কম জনপ্রিয় ‘কুমকুম ভাগ্য’।
 
এবার সোশ্যাল মিডিয়াতেও কমে গেল কপিলের জনপ্রিয়তা। ভারতীয় মিডিয়া বলছে, ওই শো-য়ের ৯১তম এপিসোডে শেষবার টিভির পর্দায় দেখা গিয়েছে সুনীলকে। অনলাইন হিসেব অনুযায়ী, ইউটিউবে সেই এপিসোড প্রায় ২৩ হাজার লাইক পেয়েছিল। ডিজলাইকের সংখ্যা ছিল প্রায় ১৩ হাজার।
 
কিন্তু ৯৫তম এপিসোড থেকে হিসেবটা বদলে যায়। পরপর বেশ কয়েকটি এপিসোডে পছন্দের তুলনায় অপছন্দের পরিমাণটা বেড়ে যায়।
 
এর আগে কপিলের শো-এর জনপ্রিয়তা কমার আশঙ্কায় কপিলকে নির্দিষ্ট টার্গেটও বেঁধে দিয়েছিলেন চ্যানেল কর্তৃপক্ষ। তবে তাতে কাজ হয়নি। সুনীল-কপিলের গোলমালের প্রভাব যে ওই শো-এর ওপর পড়েছে তা বুঝতে আর বাকি নেই কারো। ইন্ডিয়া ডটকম।
 
ইত্তেফাক/আনিসুর