ময়মনসিংহে মুক্তাগাছায় ঝড়ে গাছ চাপা পড়ে একজনের মৃত্যু হয়েছে। শনিবার রাতে এ ঘটনা ঘটে।
মৃত আব্দুল মজিদ (৫৫) উপজেলার পুকুরিয়া মৈশাদিয়া এলাকার বাসিন্দা। এলাকাবাসী সূত্রে জানা যায়, ওই রাতে প্রবল ঝড়ে তারাটি ইউনিয়নের বাসিন্দা মজিদের বাড়ির উপর একটি গাছ ভেঙে পড়ে। এতে চাপা পড়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুলকার নায়ন জানান, রবিবার ঘটনাস্থল পরিদর্শনে যাওয়ার প্রস্তুতি নেয়া হচ্ছে। ঝড়ে উপজেলায় ৫৭টি বৈদ্যুতিক খুঁটি, বাড়ি-ঘর, গাছাপালা, ফসলসহ প্রায় ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ইত্তেফাক/এএম।
