সিলেটের ওসমানীনগরে বাস চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতের নাম জসিম উদ্দিন (২৪)। রবিবার সকাল ৮টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের উপজেলার কালাসারা মসজিদের সামনে দুর্ঘটনাটি ঘটে। তিনি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার কুদুপুর গ্রামের মৃত লাল মিয়ার পুত্র জসিম উদ্দিন (৩৪)।
জানা গেছে, রবিবার সকাল আটটার দিকে জসিম একটি মোটরসাইকেল যোগে স্থানীয় গোয়ালাবাজারের দিকে আসার সময় বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী (ঢাকা মেট্রো-ব-১৫-০২৪০) হানিফ পরিবহনের একটি বাস মোটরসাইকেল আরোহী জসিমকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
এ সময় বিক্ষুব্দ জনতা মহাসড়ক অবরোধ করে রাখলে মহাসড়কের এ অংশে প্রায় অর্ধঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ সহিদউল্যা মোটরসাইকেল আরোহী নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন, গাড়িটিকে আটকের চেষ্টাসহ এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
ইত্তেফাক/পাভেল
