কুড়িগ্রাম জেলার রৌমারী প্রেসক্লাবের সভাপতি আব্দুর রাজ্জাক রাজু সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। রবিবার বেলা ১১টার দিকে চিলমারী সড়কের রসুলপুর চুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে তার স্ত্রী ও ৩বছরের মেয়ে আহত হয়েছেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রংপুর থেকে মোটরসাইকেলযোগে নিজ বাড়িতে ফেরার পথে পিছন দিক থেকে একটি পিকআপ ভ্যান তাকে চাপা দেয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চিলমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুবাস চন্দ্র সরকার।
কর্মজীবনে তিনি ডেইলি ট্রাইব্যুনাল ও বর্তমান পত্রিকায় কাজ করতেন ।১০বছর যাবত রৌমারী প্রেসক্লাবের সভাপতি হিসেবে সভাপতি দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক।
ইত্তেফাক/জামান
