চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের ডালে চাপা পড়ে আয়নাল হক (৫২) নামে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে দিকে।
আয়নাল হক উপজেলার বিনোদপুর ইউনিয়নের জমিনপুর গ্রামের নইমুদ্দিনের ছেলে। তিনি মধ্য বিনোদপুর বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুল ইসলাম হাবিব জানান, ঝড়ে বাড়ির উপরে পড়ে যাওয়া একটি কড়াই গাছ কাটার সময় আইনাল হক একটি বড় ডালের নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ইত্তেফাক/জামান
