বগুড়ায় ট্রাকের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত বিমান মেডিকেল সেন্টারের ফার্মেসি অফিসার সামছুল আলম (৬৫) নিহত হয়েছেন। রবিবার দুপুরে শহরের চারমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সামছুল আলম বগুড়ার শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়নের ঘাগুর দুয়ার আকন্দপাড়ার মৃত মফিজ উদ্দিন আকন্দের ছেলে। তিনি ঢাকার মিরপুর-১০ বেনারসি পল্লী এলাকায় সপরিবারে বসবাস করতেন।
বগুড়া সদর থানার ওসি এমদাদুল হক এমদাদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ট্রাককে আটক করলেও ট্রাকচালক ও সহকারী পালিয়ে গেছে। এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে। এঘটনায় তার বৃদ্ধ মা ও ছোট বোন আহত হয়েছেন।
ইত্তেফাক/জামান
