আজকের ডিল ও বিডি জবসের সঙ্গে শিওর ক্যাশের চুক্তি

আপডেট : ০৭ মে ২০১৭, ২০:৪৩
অনলাইন মার্কেট প্লেস আজকের ডিল ডটকম (ajkerdeal.com) ও দেশের শীর্ষস্থানীয় অনলাইন চাকরির মার্কেটপ্লেস বিডিজবস ডটকমের (www.bdjobs.com) মোবাইল ব্যাংকিং ও মোবাইল পেমেন্ট সেবা দেবে শিওর ক্যাশ।
 
এ নিয়ে প্রতিষ্ঠানগুলোর মধ্যে গত বৃহস্পতিবার একটি চুক্তি সই হয়েছে। সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 
 
এতে বলা হয়েছে, এই চুক্তির আওতায় আজকের ডিল ডটকম থেকে যেকোনো প্রোডাক্ট ও বিডিজবস ডটকমের যে কোনো সার্ভিস শিওর ক্যাশের যে কোনো গ্রাহক তাদের ওয়ালেট ব্যবহার করে কিনতে পারবেI শিওর ক্যাশের দেড় কোটিরও বেশি মোবাইল ওয়ালেট থেকে এ সেবা পাওয়া যাবে। 
 
এ বিষয়ে আজকের ডিল ও বিডিজবসের প্রধান নির্বাহী ফাহিম মাশরুর বলেন, এই চুক্তির ফলে দেশের প্রত্যন্ত অঞ্চলের ইন্টারনেট ব্যবহারকারীরা মোবাইল পেমেন্ট করে ই-কমার্সের মাধ্যমে কেনাকাটা করার সুযোগ পাবে। 
 
শিওর ক্যাশের সিইও ড. শাহাদতউল্লাহ খান বলেন, শিওর ক্যাশ ইতিমধ্যেই দেশের সবকটি জেলা উপজেলায় তার এজেন্ট নেটওয়ার্ক তৈরি করেছে I খুব শিগগিরই ই-কমার্সের মতো আরো অনেক ধরণের পেমেন্ট শিওর ক্যাশের মাধ্যমে করা যাবে।
 
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আজকের ডিল ও বিডিজবসের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/ইউবি