ভোলায় কর্মী সমাবেশে বিএনপি'র দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১৫ নেতা-কর্মী আহত হয়েছেন। রবিবার চরফ্যাশনের সাবেক এমপি নাজিমউদ্দিন আলম ও যুবদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক নুরুল ইসলাম নয়ন সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার দুপুরে ভোলা সদর রোডের একটি হোটেলে আয়োজিত বিএনপির কর্মী সম্মেলনে প্রবেশের সময় সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫জন আহত হন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরিস্থিতি শান্ত হওয়ার পর সম্মেলন শুরু হয়।
জেলা বিএনপির সভাপতি গোলামনবী আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন- বিএনপির যুগ্মমহাসচিব অ্যাড. মজিবর রহমান সরোয়ার, বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম, নাজিমউদ্দিন আলমসহ স্থানীয় প্রমুখ নেতৃবৃন্দ।
ইত্তেফাক/জামান
