‘জ্বালানি তেলের দাম কমছে না’

আপডেট : ০৮ মে ২০১৭, ১৩:৪৫
জ্বালানি তেলের দাম কমছে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, জ্বালানি তেলের দাম কমানোর কোনো পরিকল্পনা সরকারের নেই।
 
আজ রবিবার জাতীয় সংসদে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে লিখিত প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানিয়েছেন।
 
সংসদে এক প্রশ্নের জবাবে নসরুল হামিদ তেলের দাম না কমানোর পক্ষে সরকারের অবস্থান জানান।