চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা এলাকায় পাহাড় কেটে ইটভাটা স্থাপনের দায়ে মো. ইব্রাহীম নামে এক ব্যক্তিকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। রবিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুব আলম এ জরিমানা করেন।
ইটভাটা প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ এর ৫ধারা লঙ্ঘনের দায়ে ইব্রাহীমকে জরিমানা করা হয়। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুব আলম জানান ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
ইত্তেফাক/জামান
