মোহনগঞ্জের ক্ষতিগ্রস্থ কৃষকদের পাশে আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতা

আপডেট : ০৭ মে ২০১৭, ২৩:৩১

নেত্রকোনার মোহনগঞ্জে রবিবার  হাওর এলাকা পরিদর্শন করেন আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও সাবেক পররাষ্টমন্ত্রী ডাঃ দীপু মনি।

উপজেলার মাঘান সিয়াধার ইউনিয়নের বিজ্ঞান বাজারে উপজেলা আওয়ামীলীগ সভাপতি এডভোকেট লতিফুর রহমান রতনের সভাপতিত্বে কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন দীপু মনি। এ সময় তিনি বলেন, হাওরাঞ্চলের সকল ক্ষতিগ্রস্থ কৃষককে সরকারি সহায়তার আওতায় আনা হবে।

এ সময় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় এমপি, জেলা প্রশাসক ড. মুশফিকুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, কেন্দ্রীয় যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিল, আওয়ামীলীগ নেতা, মোঃ শহীদ ইকবাল, আব্দুল হান্নান রতন প্রমুখ।

ইত্তেফাক/নূহু