নব্য জেএমবির ২ আইটি বিশেষজ্ঞ গ্রেফতার

আপডেট : ০৮ মে ২০১৭, ১০:৫৮
 
ঢাকার আশুলিয়া থেকে বিপুল সংখ্যক ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইসসহ নব্য জেএমবির দুই আইটি বিশেষজ্ঞ গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃতরা হলেন— রফিক (২৯) ও ইমরান (৩০)।
 
রবিবার গভীর রাতে আশুলিয়ায় নব্য জেএমবির একটি আস্তানায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
 
র‌্যাবের মিডিয়া শাখার উপ-পরিচালক রইসুল আজম জানান, গ্রেফতারকৃতরা নব্য জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের সদস্য। এর আগেও এই গ্রুপের আইটি প্রধানকে গ্রেফতার করা হয়েছে।
 

ইত্তেফাক/এএম।