মীর সাব্বিরের নতুন ধারাবাহিক

আপডেট : ০৮ মে ২০১৭, ১১:১১
 
জনপ্রিয় অভিনেতা, নির্মাতা মীর সাব্বির আবারো আসছেন নতুন ধারাবাহিক ‘রঙ বেরঙের মানুষেরা’তে। গ্রামীণ পটভূমিতে রচিত নাটকে নাগর আলী ও কুমকুম দম্পতিকে ঘিরে গল্প এগিয়ে যায়।
 
রাজীব মণি দাস’র রচনায় নাটকটি পরিচালনা করেছেন কাজী সাইফ আহমেদ। মীর সাব্বির ছাড়া আরো অভিনয় করেছেন ফারজান ছবি, প্রাণ রায়, অহনা, মুক্তি, ড. ইনামুল হক, রাশেদ মামুন অপু, স্বাধীন খসরু, রোমান স্বর্ণাসহ আরো অনেকে।
 
প্রচারিত হবে প্রতি মঙ্গল, বুধ বৃহস্পতিবার রাত ৮ টায় বৈশাখী টেলিভিশনে।
 
ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা মীর সাব্বির সম্প্রতি চলচ্চিত্র নির্মাণেরও ঘোষণা দিয়েছেন। চলতি বছরেই নিজের অভিষেক ছবির কাজ শুরু করবেন মীর সাব্বির। বর্তমানে তার পরিচালনায় বহুল পরিচিত 'নোয়াশাল' ধারাবাহিকটি প্রচারিত হচ্ছে।
 
ইত্তেফাক/আনিসুর