ফেনী সামাজিক বন বিভাগ ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়কের মোহাম্মদ আলী বাজার এলাকায় সোমবার ভোরে অভিযান চালিয়ে কাভার্ডভ্যান ভর্তি সেগুন কাঠ জব্দ করেছে।
ফেনী সামাজিক বন বিভাগ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ফেনী সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এসএম কায়সারের নির্দেশে সোমবার ভোরে সামাজিক বন বিভাগের রেঞ্জ অফিসার বাবুল চন্দ্র ভৌমিক, ফরেস্টার দলনেতা মো. মঞ্জুরুল আলম চৌধুরী, ফরেস্টারসহ দলনেতা মো. রফিক উদ্দিন, মো. শাহ আলম, মো. জামালের নেতৃত্বে একটি দল ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়কে মোহাম্মদ আলী বাজার এলাকায় অভিযান চালিয়ে কাভার্ডভ্যান ভর্তি প্রায় ৫শ ঘনফুট সেগুন কাঠ জব্দ করে। যার আনুমানিক মূল্য ৫ লাখ টাকা।
ফেনী সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এসএম কায়সার জানান, ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়কের মোহাম্মদ আলী বাজার এলাকায় অভিযান চালিয়ে কাভার্ডভ্যান ভর্তি প্রায় ৫শ ঘনফুট সেগুন কাঠ জব্দ করেছে।
ইত্তেফাক/কেকে
