সাতক্ষীরায় জামায়াত-শিবিরের তিন কর্মীসহ আটক ৪৭

আপডেট : ০৮ মে ২০১৭, ১২:১৮
 
সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের বিশেষ অভিযানে জামায়াত-শিবিরের তিন কর্মীসহ ৪৭ জনকে আটক করা হয়েছে। রবিবার সন্ধ্যা থেকে সোমবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 
 
আটককৃতদের মধ্যে,সাতক্ষীরা সদর থানা থেকে ১৩ জন, কলারোয়া থানা আটজন, তালা থানা চারজন, কালিগঞ্জ থানা সাতজন, শ্যামনগর থানা সাতজন, আশাশুনি থানা চারজন, দেবহাটা থানা একজন ও পাটকেলঘাটা থানা থেকে তিনজনকে আটক করা হয়।
 
সাতক্ষীরা জেলা পুলিশর বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/কেকে