ষোড়শ সংশোধনী বাতিলের বিরুদ্ধে সরকারের আপিল শুনানি শুরু

আপডেট : ০৮ মে ২০১৭, ১৩:৪৩
 
উচ্চ আদালতের বিচারপতিদের অপসারণ ক্ষমতা জাতীয় সংসদের হাতে ন্যস্ত করা সংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের হাইকোর্টের রায়ে বিরুদ্ধে সরকারের আপিল শুনানি শুরু হয়েছে। আজ সোমবার হাইকোর্টের দেয়া রায় পাঠের মধ্যদিয়ে এ শুনানি শুরু হয়।
 
প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চে এ শুনানি চলে। আগামীকাল মঙ্গলবার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।
 
২০১৬ সালের ৫ মে হাইকোর্টের একটি বৃহত্তর বেঞ্চ সংবিধানের ১৬তম সংশোধনী অবৈধ ঘোষণা করে রায় দেন। পরে এই রায়ের বিরুদ্ধে আপিল করে সরকার। রাষ্ট্রপক্ষের অতিরিক্ত এটর্নি জেনারেল মুরাদ রেজা হাইকোর্টের রায় আপিল বিভাগে পাঠ করেন।
 

ইত্তেফাক/এএম।