বঙ্গবন্ধুর সমাধিতে ভাণ্ডারিয়া আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের শ্রদ্ধা

আপডেট : ০৮ মে ২০১৭, ১৮:৩০
পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নব গঠিত কমিটি, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন। 
 
সোমবার বিকেলে ভাণ্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফায়জুর রশিদ খসরু, সাধারণ সম্পাদক মিরাজুল ইসলামের নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগ নেতারা ফুল দিয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। 
 
এরপর ভাণ্ডারিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিজানুর রহমান নিপু, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াইিদ মান্নান উজ্জ্বল, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এইচ এম মিরাজ, সাধারণ সম্পাদক ইসতিয়াক হোসেন সজলের নেতৃত্বে স্বেচ্ছাসেবক লীগ, ভাণ্ডারিয়া পৌর আওয়ামলীগ, উপজেলা যুবলীগ, পৌর যুবলীগ, উপজেলা ছাত্রলীগ, পৌর ছাত্রলীগ, ভাণ্ডারিয়া সরকারি কলেজ ছাত্রলীগের পক্ষ থেকে বঙ্গবন্ধুর সমাধি সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে নেতারা ফাতেহাপাঠ ও বঙ্গবন্ধুর রুগের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করেন।
 
ইত্তেফাক/ইউবি