ময়মনসিংহের গফরগাঁও পৌর শহরে ভ্রাম্যমাণ আদালত ভেজালবিরোধী অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা ও ৭০ হাজার টাকার ২৭৪ কেজি পঁচা মরিচ, ইটের গুড়া মিশ্রিত মরিচ, কাঠের গুড়া মিশ্রিত হলুদ, ধানের তুষ মিশ্রিত ধনিয়া জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দুপুরে পৌর শহরের পাটমহল, নতুনবাজার, সালটিয়া হাট এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. শামীম রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশে ধুলোবালি মিশ্রিত মশলা ব্যবহারের অপরাধে আনিশা আপ্যায়ন হোটেলকে ৫ হাজার টাকা, মশলার সঙ্গে ভেজাল মেশানোর অপরাধে কামাল অটো মশলা মিলকে ৩ হাজার টাকা জরিমানা এবং যমুনা, বলাকা ও চান্দু কমিশনারের মশলা মিল থেকে বিপুল পরিমাণ ভেজাল মিশ্রিত মশলা উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত ভেজাল মশলা ব্রহ্মপুত্র নদের চরে পুড়িয়ে দেয়া হয়।
ইত্তেফাক/ইউবি
