গাজীপুরে গুলি করে টাকা ছিনতাইয়ের ঘটনায় মামলা

আপডেট : ০৮ মে ২০১৭, ১৮:৫৭
গার্মেন্টের শ্রমিকদের বেতনের টাকা ব্যাংক থেকে তুলে কারখানায় ফেরার পথে গাজীপুরে দিনের বেলায় ফিল্মি স্টাইলে একটি গার্মেন্টের এমডিকে গুলি করে সাড়ে ৬৬ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় জয়দেবপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। আর,বি,এস,আর ফ্যাশনস লিমিটেড এর চেয়ারম্যান মো. শহীদুল ইসলাম বাদী হয়ে রবিবার রাতে মামলাটি দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা ৪জনকে আসামি করা হয়েছে।
 
জয়দেবপুর থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, ছিনতাই হওয়া টাকা উদ্ধার ও ছিনতাইকারীদের গ্রেফতারে পুলিশের একাধিক মাঠে টিম কাজ করছে। 
 
উল্লেখ্য, রবিবার দুপুরে গাজীপুর সিটি কর্পোরেশনের মালেকের বাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে প্রাইভেটকারের গতিরোধ ও ভাংচুর করে গার্মেন্টের এমডি রবিউল আলমকে গুলি করে ৬৬ লাখ ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। এতে রবিউল আলম, কারখানার একাউন্টস ম্যানেজার দীপক দে ও চালক মোজাম্মেল আহত হন। গুরুতর আহতাবস্থায় রবিউল আলমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 
খবর পেয়ে গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার রাসেল শেখ ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাখাওয়াৎ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 
 
ইত্তেফাক/এমআই